জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় বাহাউদ্দীন ইভানকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১১-এর উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, ‘নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, বনানীতে ধর্ষণের শিকার তরুণী বুধবার থানায় একটি বাহাউদ্দীন ইভানের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, বনানীর ২ নম্বর সড়কের ন্যাম-ভিলেজে জন্মদিনের দাওয়াত দিয়ে মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাতে তাকে ধর্ষণ করে বাহা উদ্দিন ইভান। এরপর বুধবার (৫ জুন) দিবাগত মধ্যরাতের পর পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল বনানী থানাধীন ২ নম্বর রোডের ৫/এ নম্বর ‘ন্যাম-ভিলেজ’ নামে বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ।
আরও পড়ুন: ‘সাহায্যের জন্য চিৎকার করে কেঁদেছিলেন ধর্ষণের শিকার তরুণী’
বনানীতে ধর্ষণ মামলার আসামি ইভানকে খুঁজছে পুলিশ
বনানীতে ফের জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ
আর জে/এনএল/জেইউ/ এমএনএইচ/








