গৃহকর্মী আদুরীকে নির্যাতন: গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১১:৫১আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৩:০৯

আদালতে আইনজীবীদের সঙ্গে আদুরী রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর  একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা গৃহকর্মী আদুরীকে (১১) নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন। রায় ঘোষণার শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া এ মামলার আরেক আসামি নদীর মা ইসরাত জাহানকে খালাস দিয়েছেন আদালত। আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মাহমুদা আক্তার এ তথ্য জানান।
রায় ঘোষণার সময় এই মামলায় আসামি নওরিন জাহান নদীকে আদালতে হাজির করা হয়। এছাড়া নির্যাতনের শিকার গৃহকর্মী আদুরী ও তার মাসহ অন্যান্য আত্মীয় স্বজনরাও এসময় উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার শেষে আদুরী বাংলা ট্রিবিউনকে জানান, সে এ রায়ে খুশি। তবে এ মামলায়  ইসরাত জাহানের মাকেও সাজা দিলে সে আরও খুশি হতো।
প্রসঙ্গত, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর মিরপুরের ডিওএইচএস-এর  রাস্তায় ময়লা ফেলার ডাস্টবিন থেকে আদুরীকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ২৬ সেপ্টেম্বর আদুরীর মামা মো. নজরুল ইসলাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ-পরিদর্শক কুইন আক্তার ওই বছরের ওই বছরের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
এর আগে আদুরী ২ অক্টোবর আদালতে ২২ ধারায়  জবানবন্দি দিয়েছিল। প্রধান আসামি নদী ১ অক্টোবর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
/এসআইটি/এআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী