পাসের হারে শীর্ষে সিলেট, ধস কুমিল্লায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১৭:১৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৭:১৬

সিলেটে এইচএসসি পরীক্ষার ফলের পর শিক্ষার্থীদের উল্লাস (ছবি- ফোকাস বাংলা) এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি সিলেট বোর্ডে। এ বোর্ডে ৭২ শতাংশ পাস করেছে।  অন্যদিকে, সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় পাসের হারে ধস নেমেছে কুমিল্লা বোর্ডে। এখানে পাস করেছে মাত্র ৪৯ দশমিক ৫২ শতাংশ।

এছাড়া, ঢাকা বোর্ডে ৬৯.৭৪, রাজশাহী বোর্ডে ৭১.৩০, যশোর বোর্ডে ৭০.২, চট্টগ্রাম বোর্ডে ৬১.৯, বরিশাল বোর্ডে ৭০.২৮ ও দিনাজপুর বোর্ডে ৬৫.৪৪ শতাংশ পাস করেছে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৭ দশমিক ০২ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮১ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৩০ জন জিপিএ ৫ পেয়েছে।

কুমিল্লায় পরীক্ষার ফলের পর শিক্ষার্থীদের উল্লাস (ছবি- ফোকাস বাংলা) রবিবার (২৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেওয়ার পর দুপুরে সংবাদ সম্মেলন করে এর বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান,পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি গত এসএসসি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছিল। তাতে পাসের হার কিছু কমেছিল। সেই পদ্ধতি এবার এইচএসসিতেও প্রয়োগ করা হয়েছে।

/আরএআর/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি