ভিডিওতে খুব কাছ থেকে ছাত্রদের টার্গেট করে পুলিশি হামলার দৃশ্য

জাকিয়া আহমেদ
২৫ জুলাই ২০১৭, ১৬:৩১আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৬:৪৩

  কাঁদানে গ্যাসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন সিদ্দিকুর

‘খুব কাছ থেকে ছাত্রদের টার্গেট করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। সেসময়ই সিদ্দিক মাটিতে লুটিয়ে পড়ে। তাহলে পুলিশ যে সিদ্দিকের চোখের আঘাত নিয়ে এখন নানা কথা বলছে তার কী হবে? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ৫ হাতের কম দূরত্ব থেকে পুলিশ টার্গেট করে কাঁদানে গ্যাস ছুঁড়ছে। তাহলে এখন কী আমরা সিদ্দিকের ওপর হামলার জন্য পুলিশের বিচার চাইতে পারি না?’ সেদিনের ঘটনার এভাবেই বর্ণনা দিলেন সিদ্দিকুর রহমানের বন্ধু ও সহপাঠীরা। আহত সিদ্দিক এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার (২৪ জুলাই) রাতে বাংলা ট্রিবিউনকে সিদ্দিকের বন্ধু ও সহপাঠীরা পুলিশের কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ার ভিডিও পাঠিয়েছেন। তারা বলেন,‘আমাদের এক বন্ধুই এই ভিডিও করেছে। সে এতদিন ভয়ের কারণে এটা প্রকাশ করতে পারেনি। কিন্তু আজ যখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া হাসপাতালে এসে কাঁদানে গ্যাস ছোড়ার নানা অ্যাঙ্গেলের কথা আমাদের বলে গেলেন, তখন সেই বন্ধু এটি আর গোপন করে রাখতে পারেনি। এতবড় মিথ্যাচার পুলিশ কী করে করতে পারে সে প্রশ্নই কেবল আমাদের মনে ঘুরপাক খাচ্ছে।’

ভিডিওতে দেখা গেছে, ২০ জুলাই শাহবাগে পরীক্ষার রুটিন ও তারিখসহ একাধিক দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান নেয়। তখনই একদম কাছ থেকে পুলিশ ছাত্রদের টার্গেট করে কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় সেখানে থাকা নীল পাঞ্জাবি পরা সিদ্দিকুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে সে অবস্থায় রেখেই পুলিশ সামনে থাকা ছাত্রদের দিকে এগিয়ে যায়।  

ছাত্রদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ

সিদ্দিকুরের সহপাঠী ফরিদউদ্দিন বলেন, ‘যখন ছাত্রদের অযথাই ধরে নিয়ে যাচ্ছিল তখন সিদ্দিকুর একজনকে উদ্ধারে এগিয়ে যায়। এরপর তার চোখ লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়।’

সোমবার রাতে সিদ্দিকুরের আরেক সহপাঠী বলেন, ‘পুলিশের বক্তব্য কতটা মিথ্যা সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু তারপরও তারা যদি অস্বীকার করতে চায় তাহলে এই ভিডিও ফুটেজ তারা দেখতে পারে। যে পুলিশ এই কাজ করেছে বিচার দাবি করছি।’

এদিকে, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউকে বলেন, ‘আমরা ভিডিও ফুটেজসহ আরও অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছি। এরই মধ্যে একটি মামলা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাবো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো।’

জেএ/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের