ঢাবি উপাচার্য প্যানেলে আবারও আরেফিন সিদ্দিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৭, ১৯:০৭আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৯:৫২

 

ঢাবি উপাচার্য প্যানেলে আবারও আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরবর্তী উপাচার্য নির্বাচন করার লক্ষ্যে তিন জনের উপাচার্য প্যানেল ঘোষণা করা হয়েছে। ঢাবি সিনেটের বিশেষ অধিবেশনে কণ্ঠভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে এই প্যানেল। প্যানেলে আবারও স্থান পেয়েছেন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা ঢাবির বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্যানেলের বাকি দুই সদস্য হলেন— বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজ। শনিবার (২৯ জুলাই) বিকাল ৪টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। 

সিনেট সভায় নীল দলের ৩৩ জন শিক্ষক-প্রতিনিধিসহ মোট ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন। শিক্ষক-প্রতিনিধি ছাড়া অন্যরা হলেন— শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আচার্যের প্রতিনিধি ও সংসদ সদস্য।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘২৫ জনের কোরাম হলেই সিনেট সভা শুরু করা যায় এবং ওই সভার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। সিনেট অধিবেশনে কখনোই ১০৫ জন উপস্থিত থাকেন না।’ বিকল্প কোনও প্যানেল না থাকায় কণ্ঠভোটের মাধ্যমেই উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আমাদের ঢাবি প্রতিনিধি জানান, রবিবার (৩০ জুলাই) সিনেট সভার ওপর  ১৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েটের করা রিটের শুনানির বিষয়ে জানতে চাইলে শফিউল আলম ভূঁইয়া বলেন, ‘সেটি আদালতের বিষয়। আজ (শনিবার) নির্বাচিত উপাচার্য প্যানেলের ওপর ওই শুনানির কোনও প্রভাব পড়বে না।’
এর আগে, বিকাল সাড়ে তিনটায় ছাত্র প্রতিনিধি ছাড়া ঢাবির সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন অবৈধ স্লোগান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা সিটেন ভবনের পূর্বপাশের গেটে জড়ো হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে সিনেট ভবনের পূর্ব পাশের গেট ভেঙে শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যান। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এতে কয়েকজন শিক্ষক শিক্ষার্থী আহত হন বলে জানান প্রক্টর আমজাদ হোসেন।

/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম