শাহজালালে দরজার লকের ভেতর থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ২২:২৭আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২২:৩৩

দরজার লকের ভেতরে করে আনা স্বর্ণের বার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর ব্যাগে থাকা আটটি দরজার লকের ভেতর থেকে ১ কেজি ৪শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (১০ আগস্ট)  যাত্রী আনোয়ার হোসেনের ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম।

লকের ভেতর থেকে বের করা হচ্ছে স্বর্ণের বার

সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসেন যাত্রী আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পাল। গোপন সংবাদ থাকায় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পালের ব্যাগেজ স্ক্যান করলে আটটি দরজার লক পাওয়া যায় এবং সেই লকের ভেতরে স্বর্ণ জাতীয় ধাতব বস্তুর ইমেজ দেখা যায়।  

লকের ভেতরে করে আনা হয় স্বর্ণের বার

তিনি জানান, পরে লক ভেঙে ৬১ টুকরা স্বর্ণের কাটা  বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৪০০ গ্রাম, যার বাজার মূল্য ৭০ লাখ টাকা। সিঙ্গাপুর থেকে আসা যাত্রী আনোয়ার হোসেনের বাড়ি ময়মনসিংহে,আর তপন চন্দ্র পালের বাড়ি  লক্ষ্মীপুরে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/সিএ/এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের