৫ দিন পর ব্যাংক কর্মকর্তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৭, ১১:০০আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১১:০৫

শামীম আহমেদ রাজধানীর পল্টন থানার ‘খানা বাসমতি’ রেস্টুরেন্টের সামনে থেকে অপহৃত আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। অপহরণের পাঁচদিন পর সোমবার (২৮ আগস্ট) রাতে মতিঝিলের আশপাশের কোনও একটি জায়গায় তাকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়। এ তথ্য জানিয়েছেন ব্যাংক কর্মকর্তার স্ত্রী শিল্পী আহমেদ।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে অপরিচিত একটি নাম্বার থেকে তার স্বামী তাকে ফোন করে। সে তখন মতিঝিলে অবস্থান করছিল বলে জানান। পরে তাকে একটি গাড়ি পাঠাতে বলা হয়। ঢাকায় থাকা এক নিকট আত্মীয় গাড়ি নিয়ে এসে তাকে উদ্ধার করেন। তিনি এখন ঢাকায় ওই আত্মীয়ের বাসায় রয়েছেন। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।
পল্টন থানার এসআই সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শামীম আহমেদকে সোমবার রাত ১১টার দিকে কে বা কারা তাকে মতিঝিলের কোনও এক জায়গায় ফেলে রেখে গেছে। কারা, কী কারণে তাকে অপহরণ করেছিল তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
প্রসঙ্গত, বুধবার (২৩ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের পেছন থেকে সাদা মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যাওয়া হয় আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা শামীম আহমেদকে। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় ওইদিনই পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করেন ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী শিল্পী আহমেদ।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে