মিরপুরের জঙ্গি আস্তানার ঘটনায় পাইলট সাব্বিরকে গ্রাউন্ডেড করেছে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কো-পাইলট (ফার্স্ট অফিসার) সাব্বির আহমেদকে গ্রাউন্ডেড করা হয়েছে।মিরপুরের দারুসসালাম থানার ভাঙা দেয়াল এলাকার ‘জঙ্গি আস্তানা’র ছয় তলা ভবনের মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ হলেন পাইলট সাব্বির আহমেদের বাবা। বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মুহূর্তে তার মানসিক অবস্থা বিবেচনা করে  তাকে সাময়িকভাবে উড়োজাহাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাব্বির আহমেদের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে আটক করেছে র‌্যাব।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার থেকে সাব্বির আহমেদকে গ্রাউন্ডেড করা হয়েছে। এ মুহূর্তে তিনি মানসিক চাপের মধ্যে আছেন। তাই নিরাপত্তার কথা ভেবে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।’
র‌্যাব-৪ এর সিও লুৎফুল কবির জানান, বাড়িওয়ালা হাবিবুল্লাহ বাহার আজাদ ও নৈশ প্রহরী সিরাজুল ইসলাম জঙ্গিদের সঙ্গে সরাসরি জড়িত। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে। রিমান্ডে নিলে আরও বিস্তারিত জানা যাবে।

এদিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান,  সাব্বির আহমেদের বিষয়ে র‌্যাবের কোনও অবজারভেশন নেই।

আরও পড়ুন:

জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরকসহ দেশীয় অস্ত্র উদ্ধার, বাড়ির মালিকসহ গ্রেফতার ২

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী