নিসর্গবিদ দ্বিজেন শর্মা আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:০৭

দ্বিজেন শর্মা (ছবি: সংগৃহীত) ‘প্রকৃতিবিদ’ ও ‘নিসর্গসখা’ হিসেবে পরিচিত লেখক দ্বিজেন শর্মা আর নেই। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বুধবার রাতে তাকে বারডেম হাসপাতাল থেকে স্কয়ারে আনা হয়। দ্বিজেন শর্মার স্ত্রী দেবী শর্মা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দেবী শর্মা জানান, তাদের মেয়েসহ আত্মীয়-স্বজনরা দেশে বাইরে আছেন। তারা দেশে আসলে শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট দ্বিজেন শর্মাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে স্কয়ারের আইসিইউতে নিয়ে আসা হয়।

১৯২৯ সালের ২৯ মে সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিজেন শর্মা। তিনি কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। বিদেশে করিমগঞ্জ কলেজ, বিএম কলেজ, নটরডেম কলেজ ও মস্কোর প্রগতি প্রকাশনে চাকরি করেন তিনি। দেশে ফিরে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে যোগ দেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়া'র জীববিদ্যা বিভাগের অনুবাদক এবং সম্পাদক (২০০১- ২০০৩) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

দ্বিজেন শর্মা তার অবদানের কারণে বিভিন্ন সংস্থা থেকে সংবর্ধিত হয়েছেন। পেয়েছেন বহু পুরস্কার। ড. কুদরত-এ খুদা স্বর্ণপদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ (২০১৫)বিভিন্ন জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে এম নুরুল কাদের শিশু-সাহিত্য পুরস্কার এবং ২০০১ সালে পাওয়া চ্যানেল আই প্রবর্তিত প্রকৃত সংরক্ষণ পদক।

আরও পড়ুন- আমি ঢাকার প্রায় সব গাছপালাই চিনি : দ্বিজেন শর্মা



/আরজে/এমএ/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম