ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে খাস কামরায় আইনজীবী সমিতির সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ২১:০৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ২১:০৭

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অসুস্থতার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা বৃহস্পতিবার বিকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার সঙ্গে তার খাস কামরায় সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘ভারপ্রাপ্ত  প্রধান বিচারপতি তাদের জানিয়েছেন, আইনমন্ত্রী আজ (বৃহস্পতিবার) তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এ বিষয়টি অবহিত করেছেন যে, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই। তবে ওনার (প্রধান বিচারপতি) পক্ষ থেকে অনুমতি না মিললে সেটি ভিন্ন বিষয়।’
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সমিতির নেতারা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় সমিতির সভাপতি জয়নুল আবেদীন,সহসভাপতি মো. ওজিউল্লাহ, উম্মে কুলসুম রেখা, সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন,ট্রেজারার রফিকুল ইসলাম হিরু, সহকারী সম্পাদক শামীমা সুলতানা দিপ্তী, শফিকুল ইসলামসহ নির্বাচিত ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির সঙ্গে কবে আপনারা সাক্ষাৎ করবেন জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, ‘আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টায় আমাদের আবার মিটিং হবে। ওই মিটিংয়ে  সিদ্ধান্ত নেওয়া হবে, কখন কিভাবে আমরা সাক্ষাৎ করতে যাবো।’

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি