শিগগিরই থানা হচ্ছে হাতিরঝিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ০০:১৯আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০০:২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি: সংগৃহীত) হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিতে নতুন থানা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, শিগগিরই হাতিরঝিলকে থানা করা হচ্ছে।’ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের তত্ত্বাবধানে নির্মিত রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে একসময় এখানে যুবকরা মনের আনন্দে মোটরসাইকেল চালাতেন, অনেকে অ্যাক্সিডেন্ট করতেন। কিন্তু আমাদের ট্রাফিক পুলিশের চেষ্টায় তা কমে এসেছে।’

ট্রাফিক পুলিশের সেবার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঢাকা এমনিতেই যানজটের নগরী কিন্তু আমাদের ট্রাফিক পুলিশ তাদের সাধ্যমতো যানজট নিয়ন্ত্রণ করছেন।’

জঙ্গি দমনে পুলিশের সাফল্যের কথা উল্লেখ আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সারা পৃথিবী যেখানে সন্ত্রাস দমনে হিমশিম খাচ্ছে, সেখানে আমাদের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো খুব কঠোর হস্তে জঙ্গিদের দমন করেছে।’

একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মানুষের মধ্যে পুলিশভীতি অনেকটাই আমরা কমাতে পেরেছি। মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াতে পেরেছি। আমরা ভালোবাসি এই ঢাকা মহানগরীকে।’ ঢাকা মহানগরীকে বাসযোগ্য রাখার জন্য  সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের