গোপন বৈঠককালে ইসলামী ছাত্রী সংস্থার ২১ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২১:১৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:১৬

ইসলামী ছাত্রী সংস্থা রাজধানীর কদমতলীতে ইসলামী ছাত্রী সংস্থার ২১ সদস্যকে আটক করা হয়েছে। তারা ওই এলাকার একটি বাসায় মিলিত হয়ে সরকারবিরোধী গোপন বৈঠক করছিল বলে দাবি পুলিশের। বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। কদমতলী থানার ওসি এম এ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কদমতলী থানার দনিয়া নূরপুর এলাকার একটি বাসায় ইসলামী ছাত্রী সংস্থার বেশ কয়েকজন সদস্য গোপন বৈঠক করছে বলে খবর আসে। পরে থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে  বৈঠকে উপস্থিতদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ সূত্র জানায়, ওই বাসাটি প্রয়াত জামায়াত নেতা মোয়াজ্জাম হোসেনের।

কদমতলী থানার ওসি এম এ জলিল বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কী উদ্দেশ্যে ওই বাসায় মিলিত হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। 

/এনএল/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি