সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৬:৪৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৬:৫১

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা শুরু হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল চারটা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে এ সভার কার্যক্রম শুরু হয়। এর আগে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সভায় অংশ নেন।
সভায় কী কী বিষয়ে আলোচনা হবে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সুপ্রিম কোর্ট দিবস পালনসহ বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হতে পারে ফুল কোর্ট সভায়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ফুলকোর্ট সভার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৫ অক্টোবর বিকাল চারটা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহ্‌হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার গ্রহণের পর এটি তার তৃতীয় ফুল কোর্ট সভা। এর আগে গত ৩ ও ১৬ অক্টোবর ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের