আদালতের আদেশ না মানায় চট্টগ্রামের ডিসিকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৫:৫৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৬:০২

সুপ্রিম কোর্ট

আদালতের আদেশ মেনে চট্টগ্রামের পাহাড় কাটা জায়গায় মাটি ভরাটে কার্যকরী কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার ব্যাখ্যা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ২২ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আইনজীবী মনজিল মোরসেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘পাহাড় কাটা নিয়ে একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়।  সেটিকে সংযুক্ত করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আমরা রিট দায়ের করেছিলাম। ওই রিটের শুনানি নিয়ে কাটা পাহাড় ভরাট করে আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং যারা মাটি কেটেছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

মনজিল মোরসেদ বলেন, ‘কিন্তু বার বার নির্দেশনা দেওয়ার পরও আদালতের আদেশ বাস্তবায়ন না করায়, গত ৬ জুন আবার রিমাইন্ডার দেওয়া হয়। তারপরও জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনও ব্যাখ্যা না আসায় আদালত মঙ্গলবার (৩১ অক্টোবর) তাকে তলব করে এ আদেশ দেন।  ২২ নভেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।’

আরও পড়ুন:

বিমান নিয়ে হামলার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী