‘রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী লোকই গুম হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:১৫

জায়েদুল আহসান পিন্টু

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, যারা গুম করছেন তারা অনেক স্মার্ট ও ক্ষমতাধরও বটে। তা না হলে এত সুন্দর করে কৌশলে গুম করা সম্ভব নয়। যারা রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী, কোনোভাবে মতাদর্শের সঙ্গে মিলছে না, এমন লোকই গুম হয়।

তিনি বলেন, ‘অনেকেই ফিরে এসেছেন, অনেকের মৃতদেহ পাওয়া গেছে। আবার অনেকের এখনও কোনও খোঁজও নেই। এসবের প্রতিটি তদন্ত ভারই পুলিশ পেয়েছে। তদন্তের একটা পর্যায়ে দেখা যায়, তদন্তের আর কোনও অগ্রগতি পাওয়া যায় না। এর মানে যে, পুলিশ পারে না- তা কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু এগুলো যে খুব কঠিন তাও না। কারণ, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছুর রহস্য বের করতে পারে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গুম’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন। 

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকির আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে।

জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘একটা পর্যায়ে গিয়ে পুলিশ আর কিছু বলতে চায় না। দায়সারা কথা বলে। বলে তদন্ত চলছে। কিন্তু ওই তদন্তের আর কোনও কূল কিনারা আলোর মুখ দেখে না। তারা সরাসরি বলে-তারা কিছু জানে না। কিন্ত গুম বিষয়টিতে তলিয়ে দেখলে বোঝা যায়, বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা।’ তিনি বলেন,‘রাষ্ট্রের দর্শন যদি থাকে, রাজনৈতিক ইচ্ছা থাকে, তাহলে একজন মানুষও আর নিখোঁজ হবে না। কিন্তু রাষ্ট্র সেই অবস্থানটি নিচ্ছে না। এই জায়গা থেকেই স্পষ্ট বোঝা যায়, যারা রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী, কোনোভাবে মতাদর্শের সঙ্গে মিলছে না, এমন লোকই গুম হয়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, গুমও একসময় সামাজিক বৈধতা তৈরি হবে। সমাজ এই গুমকে সহজেই গ্রহণ করে নেবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এনামুল হক, মানবাধিকারকর্মী ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, রাজনৈতিককর্মী ফিরোজ আহমেদ ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন-

যারা গুম করে তারা খুবই প্রশিক্ষিত: হারুন উর রশীদ

আরএআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের