‘সিলেটের ডাক’ পত্রিকার প্রকাশনায় বাধা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৬:২৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৬:৩১

 

সুপ্রিম কোর্ট সিলেট থেকে প্রকাশিত ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে জেলা প্রশাসকের দেওয়া নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে পত্রিকাটির প্রকাশনা আবার শুরু করতে কোনও বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (২৯ নভেম্বর) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল হালিম কাফী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে আব্দুল হালিম কাফী সাংবাদিকদের জানান, গত ১৫ জুন পত্রিকাটির মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ার কারণে এক নোটিশের মাধ্যমে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি পত্রিকাটির মালিক-প্রকাশক রাগীব আলী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এছাড়া, তার দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন আছে। বিষয়টি আদালতকে অবহিত করে আরেকটি আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত পত্রিকাটির ডিক্লারেশন বাতিলে জেলা প্রশাসকের দেওয়া নোটিশ তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।

আরও পড়ুন: 

জেলা কমিটি দিতে ‘চাপ’ তোয়াক্কা না করার নির্দেশ শেখ হাসিনার

/বিআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি