‘অনশন করে বেতন-ভাতা বাড়ানো যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৩৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২২:০৩

শিক্ষকদের আমরণ অনশন (ছবি- ফোকাস বাংলা) আমরণ অনশন করে বেতন-ভাতা বাড়ানো যাবে না। যদি কোনও সমস্যা থাকে তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
শনিবার সকাল ১০টা থেকে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আমরণ অনশন করছেন।
এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে (মূল বেতন ১০ হাজার ২০০ টাকা) বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০ম গ্রেডে (মূল বেতন ১৬ হাজার টাকা)। সহকারী শিক্ষকরা এই বৈষম্য নিরসন করে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা) বেতন চান।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে এই অনশন কর্মসূচি পালিত হচ্ছে। এতে মহাজোটের অধীনে থাকা ১০টি সংগঠনের শিক্ষকরা অংশ নিচ্ছেন। বেতন বৈষম্য নিরসনের জন্য ২০১৪ সাল থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

/এসআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’: শাহরিয়ার নাফীসের বইয়ের মোড়ক উন্মোচন
‘প্লে অ্যান্ড স্টাডি, উইন দ্য রেস’: শাহরিয়ার নাফীসের বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর আজ
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর আজ
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম