ক্ষুদে শিক্ষার্থীদের ভালো ফলে দেশজুড়ে উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২১:৫১

ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেটসহ (জেএসসি) ইবতেদায়ি ও জুনিয়র দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ক্ষুদে শিক্ষার্থীদের ভালো ফলে দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলোতে এখন চলছে উল্লাস। শিশু শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্কুল শিক্ষক হয়ে এই উল্লাস দেশব্যাপী ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস হয়ে। এর বিপরীতে প্রত্যাশিত ফল না পাওয়ায় অনেক শিক্ষার্থীকে অশ্রুসজল নয়নেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে আগের বছরের তুলনায় পিইসি ও জেএসসি পরীক্ষায় পাসের হার কম হলেও সার্বিক ফলে সন্তুষ্টির কথা জানিয়েছে বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গড় পাসের হার ৯৫ দশমিক ১৮ শতাংশ। আর ইবতেদায়ী পরীক্ষায় গড় পাসের হার ৯২.৯৪ শতাংশ। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৬০৯। অন্যদিকে, একই দিন বেলা ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জেএসসিতে গড় পাসের হার ৮৩.১০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। জেডিসিতে গড় পাসের হার ৮৬.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন।
ফল প্রকাশের পরপরই রাজধানী ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে যায় খুশির আমেজ। রাজধানীর স্কুলগুলোর মধ্যে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই স্কুলে মোট ১ হাজার ৭০০ পিইসি পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৩৯ জন জিপিএ ৫ পায়নি। শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত যা ফল হাতে পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। আমাদের এই সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের যথেষ্ট পরিশ্রম রয়েছে। যারা জিপিএ ৫ পায়নি, তাদের উদ্দেশ্যে বলবো— আরও বেশি মনোযোগী হও।’
ভিকারুননিসা স্কুল থেকে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া সুজানা ইসলামের মা সুমি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়ের রেজাল্টে আমি অনেক আনন্দিত। আর কিছু চাই না।’
ভালো ফলে উচ্ছ্বসিত রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলে উচ্ছ্বাসিত রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী-শিক্ষক-অভিবাবকরাও। এই স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৬৫৪ শিক্ষার্থী। এর মধ্যে মাত্র একজন পাস করতে পারেনি। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৩১ জন। মাত্র ২৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাননি।
প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সায়ারা বাংলা ট্রিবিউনকে নিজের খুশির কথা জানাতে গিয়ে বলে, ‘অনেক কষ্ট করেছি পরীক্ষার আগে। জিপিএ ৫ পাওয়ায় এখন অনেক ভালো লাগছে। আগামীতেও একই ধরনের ফল করতে চাই।’ মেয়ের ফলে খুশি মা লাবণ্য বলেন, ‘মেয়ে যেন ভবিষ্যতে বুয়েটে পড়তে পারে, সেটাই এখন চাওয়া।’
একই কলেজের ইংরেজি মাধ্যম থেকে জিপিএ ৫ পাওয়া প্রান্তি জামানের ভাষ্য, ‘বাবা-মা ও শিক্ষদের পরিশ্রমের কারণে এত ভালো করেছি। আশা করি, আগামীতেও এই ফল ধরে রাখতে পারব।’ প্রান্তির বাবা ডা. মো. মনিরুজামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিপিএ ৫ পাওয়াটা মুখ্য বিষয় নয়। আসলে সবকিছু সঠিকভাবে জানাটাই হলো আসল বিষয়। ভবিষ্যতে মেয়ে ঠিক করবে, সে কোন বিষয় নিয়ে পড়ালেখা করতে চায়। আমরা কিছু চাপিয়ে দিতে চাই না।’
বিপরিত চিত্র দেখা গেল সাদমান ও নাফিজের ক্ষেত্রে। তাদের কেউই জিপিএ ৫ না পাওয়ায় মন খারাপ করে বসেছিল স্কুলের এক কোণে। একটি বিষয়ে জিপিএ ৫ না পাওয়ায় সার্বিক ফলে তারা জিপিএ ফাইভ পায়নি। তাই বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠতে পারছে না তারা।
কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফল নিয়ে আমরা খুশি। সচেতন অভিভাবক ও শিক্ষদের পরিশ্রমের কারণে এ সাফল্য করা সম্ভব হয়েছে।’
শতভাগ পাসের আনন্দ কুমিল্লা জেলা স্কুলে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যাক্ষ আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পিইসিতে তার স্কুলের শিক্ষার্থীদের শতভাগ পাস করেছে। মোট ৭৩০ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪০০ জন। অন্যদিকে জেএসসিতে এই স্কুলে পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ। মোট ৬৬৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ২৮৭।
রাজধানীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউজ্জামান ভূইয়া জানান, পিইসিতে ৪১৪ পরীক্ষার্থীর মধ্যে ১৪০ জনের ফল জিপিএ ৫। আর জেএসসিতে ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এই স্কুল থেকে।
২০১৬ সালে চালুর পরে এবারই প্রথম পিইসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য পেয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরাও। পিইসি পরীক্ষায় এই স্কুলের ৯২ পরীক্ষার্থীর ৮৮ জনই পেয়েছে জিপিএ ৫, বাকিরা পেয়েছে গ্রেড এ। অন্যদিকে জেএসসি পরীক্ষাতেও এই স্কুলের ৮৩ শতাংশ শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৫।

ভালো ফলে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুলেও। এবার জেএসসি পরীক্ষায় এই স্কুলের ২০৪ পরীক্ষার্থীর ১৯৭ জনই জিপিএ ৫ পেয়েছে। বাকি সাতজনের ফল গ্রেড এ। আর পিইসি পরীক্ষায় এই স্কুলের ১৭৬ পরীক্ষার্থীর একজন বাদে বাকি সবাই জিপিএ ৫ পেয়েছে। স্কুলটির শিক্ষক সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষার্থীরা কোচিংয়ের ওপর নির্ভর করে না, ক্লাসে ভালো পাঠদানই আমাদের সাফল্যের কারণ। শিক্ষাথীরা নিজেরাই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ফল ভালো হয়।’ রাজশাহী বোর্ডে মোট ১০৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান জেএসসিতে শতভাগ পাস করার কারণেও তিনি সন্তোষ জানান।


মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের আনন্দ (ছবি- ফোকাস বাংলা) এদিকে, পিইসি পরীক্ষায় অসাধারণ ফলে দেশের মধ্যে সেরা হয়েছে গোপালগঞ্জ জেলা। এ জেলায় পিইসি পরীক্ষায় পাসের হার সারাদেশের মধ্যে সর্বোচ্চ— ৯৯ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে গোপালগঞ্জ সদরে পাসের হার ৯৯ দশমিক ৫৮ শতাংশ, কোটালীপাড়ায় ৯৯ দশমিক ৩৭ শতাংশ, কাশিয়ানীতে ৯৯ দশমিক ৪৩ শতাংশ, টুঙ্গিপাড়ায় ৯৯ দশমিক ৪৯ শতাংশ ও মুকসুদপুর উপজেলায় ৯৮ দশমিক ৯২ শতাংশ। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২ হাজার ৩শ ৩১ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
গোপালগঞ্জ জেলা শহরের মালেকা একাডেমি থেকে ৪৬ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে জেলা শহরের বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাসের হার শতভাগ। দুই স্কুলে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১০৩ ও ৮৪।
জেএসসি ও পিইসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ২৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৯৬ জন। আর পিইসি পরীক্ষায় ২৫৫ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২৩ শিক্ষার্থী, বাকিরা পেয়েছে এ গ্রেড।
এই স্কুল থেকে পিইসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এহসান আহমদে সাবির বলে, ‘শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল হওয়ায় খুব ভালো লাগছে। স্কুলের শিক্ষকরা আমাদের ভালোভাবে তদারকি করেছেন বলেই আমাদের সবার ফল ভালো হয়েছে।’
স্কুলটির সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সব শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এ বছর আমাদের স্কুলের ফল অনেক ভালো হয়েছে। আমরা বছরের শুরু থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে মনোযোগী ছিলাম। তাই এবারে আমাদের কোনও শিক্ষার্থী ফেল করেনি।’
পিইসি ও জেএসসি পরীক্ষা উপলক্ষে জেলায় মিষ্টির চাহিদাও বেড়ে গেছে কয়েকগুণ। সাতক্ষীরা শহরের আদি সাগর সুইটসের স্বত্বাধিকারী সৈয়দ সরফিরাজ উদ্দিন ও দে মিষ্টান্ন ভাণ্ডারের তুলশি কুমার দে বলেন, আজকে মিষ্টির চাহিদা অনেক বেশি। সন্তানের ভালো ফলের কারণে আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মিষ্টিমুখ করাতে সবাই মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে মিষ্টির বিক্রি অনেক বেশি হয়েছে।
আরও পড়ুন-
‘১৯৬১ সাল থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে’

সমাপনীর ফলাফলে মেয়েরা এগিয়ে

পিইসি-জেএসসিতে কমেছে পাসের হার

পাশের হার কম কেন, মন্ত্রীর কাছে ব্যাখ্যা নেই
নজরদারির কারণে পাসের হার কমেছে: প্রধানমন্ত্রী
প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন
জেএসসির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ শিক্ষার্থী

/এসও/এএইচআর/টিআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস