রাজধানীতে ফানুস ওড়াতে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:৩০

ফানুস ওড়ানোর প্রস্তুতি (ফাইল ছবি) দুর্ঘটনার আশঙ্কা ও নিরাপত্তাজনিত কারণে রাজধানীতে ফানুস ওড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (০৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ডিএমপি’র এই নিষেধাজ্ঞা না মেনে ফানুস ওড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গা থেকে আকাশে ফানুস উড়িয়ে দিচ্ছেন। এসব ফানুসে কেরোসিন দিয়ে জ্বালানো বাতি থাকে। সেগুলো না নিভেই জনবহুল মহানগরীর বিভিন্ন জায়গায় পড়ছে। এতে আগুন লাগাসহ বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিক হুমকি তৈরি হচ্ছে। মহানগরীতে ফানুস ওড়ানো অব্যাহত রাখলে যেকোনও সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
এ পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেকোনও ধরনের ফানুস ওড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই নিষেধাজ্ঞা না মেনে কেউ ফানুস ওড়ালে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।
আরও পড়ুন-
‘কোনও তদবির, চাপ, অনুরোধে পুলিশে চাকরি হবে না’
জঙ্গি ও মাদক নির্মূল করতে পারিনি, কারণ আসক্তি: আইজিপি

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম