বিএসএমএমইউ’র চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৪৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৩৬

ধর্ষণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শাহবাগ থানায়  মামলা  করেছেন এক তরুণী।
মঙ্গলবার (৯ জানুয়ারি) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার মামলা নম্বর- ২১ ( ৮ জানুয়ারি, ২০১৮)।
ওই তরুণী মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর তরুণীকে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
শাহবাগ থানার পুলিশ জানায়, ঘটনার শিকার তরুণীর বাড়ি ভোলায়। সেখানে ডা. রিয়াদ সিদ্দিকীর ব্যক্তিগত চেম্বার রয়েছে। চিকিৎসার জন্য ওই তরুণী তার চেম্বারে গেলে বিভিন্ন সময়ে  ডা. রিয়াদ তাকে ধর্ষণ করেন।
পুলিশ আরও  জানায়, গত সপ্তাহে ওই তরুণী নিজের চিকিৎসা করাতে ঢাকায় আসেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। ডা. রিয়াদ সেখানকার চার তলায় নিজের চেম্বারে নিয়ে ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন। এরপর তরুণীকে গত ৪ জানুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গত ৮ জানুয়ারি তার চিকিৎসা শেষ হওয়ার পর তিনি বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
শাহবাগ থানার এসআই রিপন বাংলা ট্রিবিউনকে জানান, ডা. রিয়াদ বর্তমানে পলাতক। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

/এআরআর/টিএইচ/এসএসএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ