নারায়ণগঞ্জে সংঘর্ষ: গুলিবিদ্ধ একজনসহ আহত ৬ জন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ২২:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২২:০১

আহতদের কয়েকজন

নারায়ণগঞ্জ নগরীতে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে শটগানের গুলিতে আহত একজন রয়েছেন। নারায়ণগঞ্জের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আহত ছয় জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম(৬২), সিটি করপোরেশনের গাড়িচালক মো. জসিম (২৫), আইভীর মামা পরিচয় দানকারী মো. নাসির (৫০) এবং আইভীর সমর্থক কবির (৩৮), হাসান (৪০) ও রনি (২৫)। এর মধ্যে নাসিরের শরীরে শটগানের আঘাত রয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ফিরোজ আহমেদ বলেন, ‘আহত হয়ে ঢামেকে এসেছেন ছয় জন। এর মধ্যে শুধু নাসিরের শরীরে গুলির আঘাত রয়েছে। নাসিরকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বাকিরাও ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে