রাজধানীতে ছুরিকাঘাতে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৩৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২৩:৪৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর শাহবাগে তরুণীর ছুরিকাঘাতে আলামিন হোসেন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের উদয়ন স্কুলের সামনে ঘটনাটি ঘটে। 

আহত যুবকের ভাই মো. আওলাদ হোসেন জানান, আলামিন চক বাজার থানার ইসলামবাগ এলাকায় থাকেন। তিনি প্লাস্টিকের কাঁচামালের ব্যবসা করেন। তিনি আরও বলেন, ‘এক মেয়ের সঙ্গে ৩/৪ বছর ধরে আলামিনের সম্পর্ক ছিল। ওই তরুণীই আলামিনেকে পিঠে ছুরিকাঘাত করেন।’ তবে কী কারণে তাকে ছুরি মারা হয়েছে তা জানতে পারেনি আওলাদ। 

ওই তরুণী ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা মাস্টার্সের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে। তিনি ওই কলেজের হোস্টেলে থাকেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, মেয়েটিকে ছুরিসহ আটক করা হয়েছে। সে ইডেনের ছাত্রী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ‘মেয়েটি পুলিশকে জানিয়েছে, আলামিন অনেক দিন ধরে তাকে উত্যক্ত করছিলেন। তবে প্রকৃত ঘটনাটি তদন্তের পর বলা যাবে।’ 

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের