নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ২১:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২১:৫১

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের নাম ‘জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস’ বিশ্ববিদ্যালয়। রাজধানীর গুলশান এভিনিউতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়টি। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ৯৬টি।

নতুন আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত রবিবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ড. এম জুবায়দুর রহমান। আদালতের নির্দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ায় এটি দেশের ৯৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ৮৪টিতে শিক্ষা কার্যক্রম চলছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়নি সরকার। সর্বশেষ ২০১৬ সালে অনুমোদন দেওয়া হয়েছিল ‘আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটি’র।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী- ঢাকায় ৫৪টি, মানিকগঞ্জে একটি, ফরিদপুরে একটি, নারায়ণগঞ্জে তিনটি, কিশোরগঞ্জে একটি, জামালপুরে একটি, শরীয়তপুরে একটি, চট্টগ্রামে নয়টি, কক্সবাজারের একটি, কুমিল্লায় তিনটি, ফেনীতে একটি, রাজশাহীতে দু’টি, বগুড়ায় একটি, সিরাজগঞ্জে একটি, নাটোরে দু’টি, খুলনায় দু’টি, চুয়াডাঙ্গায় একটি, কুষ্টিয়ায় একটি, সিলেটে চারটি, বরিশালে দু’টি, রংপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি