গয়েশ্বর কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৯:০৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:২১

গয়েশ্বর চন্দ্র রায় আসামি ছিনতাইয়ের ঘটনায় রাজধানী রমনা থানায় দায়ের করা মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা মহানগর হাকিম মো. মাহমুদুল হাছান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। একইসঙ্গে আদালত ওই মামলার এক আসামিকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ ও ৩৬ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে রমনা থানার পরিদর্শক সাইফুল ইসলাম এই মামলার আসামি গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৮ জনকে আদালতে হাজির করেন। মামলার আসামিদের ১০ দিনের জন্য রিমান্ড আবেদন করেন পুলিশের এই তদন্ত কর্মকর্তা।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে আদালত রমনা থানার মামলার ৩৮ আসামির মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া, আসামি ফরিদ উদ্দীনকে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ ও বাকি ৩৬ জনের প্রত্যেকের দুই দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, একই ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় ১৮ জন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিদার হোসেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদ জানান, শাহবাগ থানার দুই মামলায় ১৮ জন আসামির প্রত্যেককে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

/টিএইচ/টিআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী