পেট্রোল বোমাসহ বিএনপি-শিবিরের তিন নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩১

পেট্রোল বোমাসহ বিএনপি-শিবিরের তিন নেতাকর্মী গ্রেফতার রাজধানীর কাফরুল এলাকা থেকে ৯০টি পেট্রোল বোমাসহ বিএনপি ও শিবিরের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার বিকালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই ওয়াহেদুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে কাফরুলের ইব্রাহীমপুর এলাকার স্বাধীনতা চত্বর এলাকার মাঠ থেকে তিন জনকে গোপন গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে, যেগুলোর ভেতরে ৩০টি করে মোট ৯০ টি পেট্রোল বোমা ছিল।’
গ্রেফতারকৃতদের নাম, তরিকুল ইসলাম তেনজিল (৪০), নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)। এর মধ্যে তরিকুল ইসলাম তেনজিল কাফরুল থানা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক। নিয়ম কুমার সেচ্ছাসেবক দলের নেতা। মহিদুল শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এসআই ওয়াহেদুল বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা নাশকতার জন্য বিপুল সংখ্যক পেট্রোল বোমা জমিয়ে ছিল।’

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি