শাহজালালে বিদেশি মুদ্রা উদ্ধার, যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৫

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে এক কোটি চব্বিশ লাখ বিরানব্বই হাজার টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম-ব্যাংককগামী রিজেন্ট এয়ারওয়েজের যাত্রী মো. মিঠুকে আটক করা হয়েছে।

উদ্ধার করা মুদ্রা (ছবি: ঢাকা কাস্টম হাউসের সৌজন্যে) রবিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাহেদ আহমেদ। তিনি বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (৪ ফেব্রুয়ারি) রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-চট্টগ্রাম-ব্যাংককগামী ফ্লাইটে আরোহনকালে যাত্রী মো. মিঠুর সঙ্গে বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। পরে তার দেহ ও ব্যা গে তল্লাশি চালিয়ে ইউএস ডলার, সৌদি রিয়াল, ইউরো, কাতারি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।’

এ বিষয়ে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ও মানিলন্ডারিং অ্যাক্ট অনুযায়ী ব্যসবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি