শাহজালালে স্বর্ণসহ দুই বিমানকর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৪০ পিস স্বর্ণসহ দুই বিমানকর্মীকে আটক করেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাড়ে ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ক্লিনিং করে এই দুই কর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ শরীরে বহন করে পাচার করছিলেন। শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদ পেয়ে স্বর্ণসহ তাদের আটক করেন।

আটকরা হলো জাফর ইকবাল ও জয়দেব দাশ। তারা নিজেদের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের কাছ থেকে আটক স্বর্ণের পরিমাণ ৪ দশমিক ৬৪০ কেজি। এর মূল্য দুই কোটি টাকারও বেশি বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও বিভিন্ন সময়ে কয়েকজন বিমানকর্মীকে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়েছিল।

/এআরআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি