সোমার সঙ্গে আইএসের নাজিবুল্লাহর যোগাযোগ ছিল: মনিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩০

সোমা ও সুমনা অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া মোমেনা সোমার সঙ্গে আইএসের হয়ে যুদ্ধ করতে যাওয়া নাজিবুল্লাহ আনসারির যোগাযোগ ছিল। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম জানান, ২০১৪ সালের দিকে বাংলাদেশ থেকে নিখোঁজ হওয়া তরুণ নাজিবুল্লাহ আনসারির সঙ্গে সোমার যোগাযোগ ছিল। দুই জনের বিয়ের কথাও হয়েছিল। তবে পরিবারের অমতে বিয়ে হয়নি।
সোমার ছোট বোন আসমাউল হুসনা ওরফে সুমনা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে।
সিটিটিসি কর্মকর্তারা বলছেন, সোমা আইএস ও আল-কায়েদার ভিডিও দেখে জঙ্গিবাদে অনুপ্রাণিত হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সে পুরোপুরি র‌্যাডিকালইজড হয়ে পড়ে। এর আগে ২০১৪ সালের শেষের দিকে স্কলারশিপ নিয়ে তুরস্ককে যাওয়ার চেষ্টা করে।
সিটিটিসির কর্মকর্তারা ধারণা করছেন, তুরস্ক হয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তার।
নাজিবুল্লাহ আনসারি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। তার বাড়ি চট্টগ্রামে। ২০১৫ সালে আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া যায়। তবে সে বেঁচে আছে না মারা গেছে, সে ব্যাপারে নিশ্চিত নন সিটিটিসি কর্মকর্তারা।

/এনএল/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের