বাংলাদেশে নতুন মডেলের স্পোর্টস মোটরসাইকেল এনেছে জাপানি কোম্পানি হোন্ডা। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন এই স্পোর্টস বাইক বাজারজাতের ঘোষাণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্ট্রাইকিং গ্রিন, স্পোর্টস রেড এবং অ্যাথলেটিক ব্লু মেটালিক কালারে পাওয়া যাবে হোন্ডার নতুন মডেল সিবি হর্নেট ১৬০আর। নতুন মডেলের এই মোটরসাইকেটর বৈশিষ্ঠ্যের মধ্যে রয়েছে-মাসকুলার ট্যাংক, প্রশস্ত রেয়ার টায়ার, পেটাল ডিস্ক ব্রেক, এক্স আকৃতির এলইডি টেইল লাইট, ৫ স্পোকের স্পিরিট অ্যালয় চাকা এবং আকর্ষণীয় রিম।







