জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজিরের আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৪

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ -৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এই আবেদন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
বিচারক দুদকের আবেদন গ্রহণ করলেও এ বিষয়ে কোনও আদেশ দেননি। 
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত। ওই দিন খালেদা জিয়াকে আদালতে হাজির করার জন্য আমরা আবেদন করেছি। তবে এ বিষয়ে আদালত কোনও আদেশ দেননি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর দণ্ডিত হয়ে বর্তমানে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে