ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সাংবাদিক মাসুদ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৪০

ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বেরিয়ে যাচ্ছেন সাংবাদিক মাসুদ আলম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দৈনিক প্রথম আলোর ক্রীড়া সাংবাদিক মাসুদ আলম (৪৮)। শুক্রবার রাত ১০টার দিকে রাজধানীর হেয়াররোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজেই সিএনজিতে করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে একটার দিকে তিনি বাসায় ফিরে যান।

বাসায় ফেরার সময় মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমি কাকরাইল মোড় থেকে ফুটপাত ধরে পায়ে হেঁটে বাসায় ফিরছিলাম। এসময় হেয়াররোডে পৌঁছানো মাত্র তিনজন ছিনতাইকারী আমার গতিরোধ করে। পরে তারা আমার সঙ্গে থাকা দুটি মোবাইল ছিনিয়ে নেয়। মোবাইল নেওয়ার পরও ছিনতাইকারীরা আমার কাঁধে ও পেটে ছুরিকাঘাত করে।’

তিনি আরও বলেন, ‘আমার মোবাইল ছিনিয়ে নিলেও সঙ্গে থাকা ল্যাপটপ এবং প্যান্টের এক পকেটে থাকা টাকা ছিনতাইকারীরা নিতে পারেনি। তারা প্রথমে আমার মানিব্যাগ চেক করে কোনও টাকা না পাওয়ায় মোবাইল নিয়ে ছেড়ে দেয়। পরে আমি সিএনজিতে করে ঢামেক হাসপাতালে আসি।’

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সাংবাদিক মাসুদ আলম এখন আশঙ্কামুক্ত। আমরা ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা করছি।’

আরও পড়ুন:
কনস্টেবল নিয়োগ শুরু, দুর্নীতি বন্ধে পুলিশ সদর দফতরের নজরদারি

/আরজে/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী