কোটার কারণে মেধাবীরা চাকরি পাচ্ছেন না: মো. রাশেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৭:০২আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:০৩

কোটার কারণে আজ প্রকৃত মেধাবীরা চাকরি পাচ্ছেন না, মেধাবীরা তাদের যোগ্যতা দিয়ে সঠিক কর্মস্থল পাচ্ছে না, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খান। বৃহস্পতিবার (১ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘চাকরি নিয়োগে কোটা বনাম মেধা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

মো. রাশেদ খান বৈঠকিতে অংশ নিয়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই সমন্বয়কারী বলেন, ‘আমি প্রথমে স্মরণ করছি দেশ স্বাধীনের জন্য আত্মত্যাগকারী মহান মুক্তিযোদ্ধাদের। স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি কোটা সংস্কারের পক্ষে আজ এই বৈঠকে উপস্থিতি হয়েছি। কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের চাকরি সুযোগ দেওয়ার জন্য আমি এবং আমরা লাখ লাখ চাকরিপ্রার্থী আন্দোলন করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘কোটার কারণে আজ প্রকৃত মেধাবীরা চাকরি পাচ্ছেন না, মেধাবীরা তাদের যোগ্যতা দিয়ে সঠিক কর্মস্থল পাচ্ছে না। অন্যদিকে, কোটাধারীদের কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। মেধাবী নয় অথচ কোটা থাকার কারণে বাড়তি সুযোগ পাচ্ছেন এই কোটাধারীরা। এটা অন্যায্য, অন্যায়।’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন- সাবেক যুগ্ম সচিব ড. এম এ মোমেন, মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবীব, কলামিস্ট শরীফুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এবং বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর দুলাল আহমদ চৌধুরী।

ছবি: সাজ্জাদ হোসেন

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি