‘আমরা মুক্তিযোদ্ধারা কোটায় বাড়তি সুবিধা নেওয়ার কথা কল্পনাও করিনি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৭:৪১আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:৪৬

‘আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি তারা কখনও ভাবিনি বর্তমানের মতো এমন কোটা দিয়ে বাড়তি সুবিধা দেওয়া হবে। কোটায় বাড়তি সুবিধা নেওয়ার কথাও তো কল্পনাও করিনি।’ বৃহস্পতিবার (১ মার্চ) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘চাকরি নিয়োগে কোটা বনাম মেধা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা, সাংবাদিক হারুন হাবীব এসব কথা বলেন।

সাংবাদিক হারুন হাবীব তিনি বলেন, ‘আমি মনে করি মেধার কোনও বিকল্প নেই। যদি মেধার গুরুত্ব না দেওয়া হয় তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিষ্ক্রিয় অবস্থায় পড়বে। ফলে আমি মনে করি মেধার কোনও বিকল্প নেই।’

এই কোটা নিয়ে তো আন্দোলন আগেও হয়েছে উল্লেখ করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘কিন্তু তখন দেখা গেলো সেই সব আন্দোলন মুক্তিযোদ্ধাদের পক্ষে বিপক্ষে গিয়ে দাঁড়ালো। কিন্তু আজ বাংলাদেশ যদি মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করার মত পরিস্থিতি সৃষ্টি করে তাহলে তো সেটা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য শুভ নয়।’

আরও পড়ুন: মুক্তিযোদ্ধার নাতি-পুতিদের কেন কোটা সুবিধা দেবেন: শরিফুল 

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিয়েছেন- সাবেক যুগ্ম সচিব ড. এম এ মোমেন, কলামিস্ট শরীফুল হাসান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী মো. রাশেদ খান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এবং বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর দুলাল আহমদ চৌধুরী।

ছবি: সাজ্জাদ হোসেন

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি