ডিএমপি’র ৪ উপ-পুলিশ কমিশনারের বদলি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ মার্চ ২০১৮, ০২:৩৮আপডেট : ১২ মার্চ ২০১৮, ০৩:০৫

পুলিশ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়নসহ বদলি করা হয়েছে। রবিবার (১১ মার্চ) ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ বদলি বা পদায়ন করা হয়েছে বলে ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিওএম পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসানকে উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) ও উপ-পুলিশ কমিশনার সালমা বেগমকে পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
পৃথক এক আদেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ও স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশিকুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।
এদিকে, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে ১৫ পুলিশ সুপারকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এই ১৫ পুলিশ কর্মকর্তা হলেন— খাগড়াছড়ি ৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ মাহবুব হাসান; পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া নিজ পদে দায়িত্ব পালনরত ডিএমপি’র মোহাম্মদ মোখলেছুর রহমান পিপিএম; পুলিশ সদর দফতরের এ বি এম মাসুদ হোসেন; ডিএমপি’র মশিউর রহমান বিপিএম, পিপিএম; ডিএমপি’র মোহাম্মদ ইউসুফ আলী; ডিএমপি’র নাবিদ কামাল শৈবাল; ডিএমপি’র মুহাম্মদ তৌহিদুল ইসলাম; ডিএমপি’র সুদীপ কুমার চক্রবর্ত্তী; ডিএমপি’র সুনন্দা রায়; র‌্যাবের হায়াতুল ইসলাম খান; ডিএমপি’র মো. জসীম উদ্দীন মোল্লা; ডিএমপি’র মোহাম্মদ আশিকুর রহমান পিপিএম; ডিএমপি’র এস এম মুরাদ আলী; র‌্যাবের মোস্তাক আহমেদ ও র‌্যাবের এস এম তানভীর আরাফাত পিপিএম। বাসস।
আরও পড়ুন-
কেন ছিনতাই বন্ধ করতে পারছে না পুলিশ
দুই যুগেও শেষ হয়নি শীর্ষ সন্ত্রাসীদের মামলা

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি