লাল-সবুজে রাজধানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ০০:০২আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০০:০৩

২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির মুক্তির দিন। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদিনটি আবারও উদযাপন করছে বাংলাদেশ। সে জন্যই লাল-সবুজে সেজেছে পুরো রাজধানী। বর্ণিল আয়োজনে বাঙালি বরণ করছে ৪৭তম মহান স্বাধীনতা দিবস।

রঙিন নগর ভবন ২৬ মার্চ মহান দিনটি স্মরণ রাখতে বিভিন্ন সড়ক, স্থাপনা, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। আলোর ঝলকানিতে পুরো ঢাকা হয়ে উঠেছে বর্ণিল। সন্ধ্যার পর থেকেই রঙ-বেরঙের আলোকচ্ছ্বটায় ঝলমলিয়ে ওঠে নগরী। রক্তবর্ণ আর শ্যামল সবুজের আলোকসজ্জার সংমিশ্রণে তৈরি হয়েছে উজ্জ্বল পতাকা।

লাল-সবুজে রঙিন ভবন স্বাধীনতার ৪৭ বছর বরণে এরই মধ্যে সেজেছে পুরো ঢাকা। রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ ভবনই লাল-সবুজ রূপ ধারণ করেছে। সড়ক দ্বীপ থেকে শুরু করে সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, সচিবালয়, নগর ভবন, টিএসসিসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান সাজানো হয়েছে। নৃত্যের ভঙিতে নাচছে নানা রঙের ঝিলিক বাতি।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবন। জানতে চাইলে সংস্থার অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নগর ভবনকে সাজিয়ে নগরবাসীর মধ্যে স্বাধীনতার মর্ম জাগিয়ে তোলার চেষ্টা করছি। নগরবাসী দিবসটিকে আনন্দের সঙ্গে উপভোগ করছে।’

রঙিন ওয়াসা ভবন নগর জুড়ে এসব আলোকসজ্জা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করছে। রাজধানীর মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ কর্মব্যস্ত মানুষ। এসব উপভোগ করার জন্য অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন। আবার কেউ কেউ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে বেরিয়েছেন। এসব দৃশ্য ক্যামেরায় বন্দি করছেন অনেকেই।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি