ভক্তকে অটোগ্রাফ দেওয়ার সময় জোকোভিচের মাথায় বোতলের আঘাত

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৪, ১৪:৫৫আপডেট : ১১ মে ২০২৪, ১৪:৫৫

আনন্দঘন মুহূর্ত হঠাৎই যন্ত্রণায় রূপ নিলো। রোম ওপেনে তৃতীয় রাউন্ড নিশ্চিত করে গ্যালারি স্ট্যান্ডের কাছে গিয়ে অটোগ্রাফ দিচ্ছিলেন নোভাক জোকোভিচ। এমন সময় উপর থেকে শক্ত প্লাস্টিকের বোতল পড়ে মাথার পেছনে আঘাত করে। ব্যথায় কাতর জোকোভিচ মাটিতে পড়ে যান। 

টুর্নামেন্ট কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে একজন ভক্ত অটোগ্রাফ চাইতে নিচু হতেই তার ব্যাকপ্যাক থেকে দুর্ঘটনাবশত বোতল পড়ে মাথায় আঘাত করে। অপ্রীতিকর ওই পরিস্থিতিতে হতভম্ব হয়ে যান ওই ভক্ত।

নিরাপত্তাকর্মীর সহায়তায় পায়ে হেঁটে অ্যারেনা ছাড়েন ২৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী।

অবশ্য ইতালিয়ান মিডিয়ার প্রকাশিত ওই ঘটনার ভিডিওতে পরিষ্কার নয় যে, স্ট্যান্ড থেকে ইচ্ছা করে বোতল ফেলা হয়েছে নাকি দুর্ঘটনাবশত পড়েছে।

জোকোভিচের সবশেষ অবস্থা জানতে এএফপির অনুরোধ সত্ত্বেও টুর্নামেন্ট কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি। এখক দেখার অপেক্ষা ফরাসি ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে পরের রাউন্ডে চিলির আলেহান্দ্রো তাবিলোর বিপক্ষে তিনি খেলতে পারেন কিনা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের