পোশাকই যৌন হয়রানির একমাত্র কারণ নয়: মুফতি সাখাওয়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৭:১৭আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২০:৫১

কোরআনে স্পষ্ট করে বলা আছে কি ধরনের পোশাক পরতে হবে। আমি এটাও মানি পোশাকই যে যৌন হয়রানির একমাত্র কারণ তা নয়, অন্য কারণও রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের ‘পোশাক বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন মুফতি সাখাওয়াত বলেন, ‘ইসলামি শরিয়ত মতে স্পষ্টভাবে হাদিস-কোরআনে পর্দাকে নর ও নারীর জন্য ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে? নর-নারী পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে এটা তাদের জন্য স্বভাবজাত। আর এসব কারণেই পর্দা অবধারিত করা হয়েছে। খুব সহজভাবেই বলতে পারি, পোশাকের একটি সৌন্দর্যবোধ, শালীনতাবোধ আছে বলেই তো আমরা পোশাক পরি। পোশাক পরিধানের সঙ্গে বিষয়টির অবশ্যই একটি সম্পর্ক রয়েছে।’

আরও পড়ুন: ‘৫ বছরের বাচ্চাও ধর্ষণের শিকার হয়েছে, এর পেছনেও কি পোশাক দায়ী’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, নিউ আর্থ কিন্ডারগার্টেনের শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনী এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি