‘দেড় বছরের শিশু থেকে বৃদ্ধাও ধর্ষণের শিকার হয়েছে, সেখানে পোশাক কিভাবে দায়ী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৭:৪২আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৭:৫৮

‘পোশাক নিয়ে যত বেশি বলবো তত বেশি ধর্ষণের অপরাধকে হালকা করে দেওয়া হয়। বাংলাদেশে যেখানে ১ বছর ৫ মাস শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হয়েছে, সেখানে পোশাক কিভাবে দায়ী?’ বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের ‘পোশাক বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা এসব কথা বলেন।

লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা তিনি বলেন, ‘শুধু তাই নয়, একজন পাগলী যে রাস্তার পাশে বাচ্চা প্রসব করেছে, সেই পাগলীর বিষয়ে কিভাবে পোশাককে দায়ী করা যায়? শুধু তাই নয়, বাচ্চা ছেলেরাও বলাৎকারের শিকার হচ্ছে। সেখানে শুধুই কি মানসিক বিকৃতি বলে পার করে দেবো নাকি শুধুমাত্র পোশাককেই দায়ী করবো।’
পোশাক ধর্ষণের কোনও কারণ নয় উল্লেখ করে মানবাধিকার কর্মী বৃত্বা রায় বলেন, ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই যদি বলি, ধর্ষকের ধর্ম কোনটা? ধর্ষকের জন্য কি শাস্তি? আমি চাই, ধর্ষকের কঠোর শাস্তির জন্য কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। এটা সামাজিক একটি ব্যাধি।’

আরও পড়ুন: পোশাকই যৌন হয়রানির প্রধান কারণ নয়: মুফতি সাখাওয়াত

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, নিউ আর্থ কিন্ডারগার্টেনের শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনী এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি