‘পোশাককে দায়ী করে মূলত অপরাধীকে পার করে দেওয়ার প্রবণতা থাকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৮:০৭আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৮:৪৯

‘আমি মনে করি যারা ধর্ষক তারা প্রতিনিয়ত ধর্ষণ করে। এটা তার স্বভাবের সঙ্গে মিশে রয়েছে। ফলে তার কাছে পোশাকই কারণ নয়। মানি পোশাকের একটা গুরুত্ব রয়েছে। তবে পোশাককে দায়ী করে মূলত অপরাধীকে পার করে দেওয়ার প্রবণতা থাকে।’ বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের ‘পোশাক বিতর্ক’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে নিউ আর্থ কিন্ডারগার্টেনের শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনী এসব কথা বলেন।

শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনী সালমা আক্তার রুনী বলেন, ‘ধর্ষণে পোশাক যে একমাত্র কারণ নয় তা আগেই বলা হয়েছে। যদি পোশাকই কারণ হতো তাহলে মিডিয়ার নায়িকারা প্রতিনিয়তই ধর্ষণের শিকার হতো, হলিউড-বলিউডের নায়িকারা ধর্ষণের শিকার হতেন।’

আরও পড়ুন: ‘দেড় বছরের শিশু থেকে বৃদ্ধাও ধর্ষণের শিকার হয়েছে, সেখানে পোশাক কিভাবে দায়ী’

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা, হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের