ডক্টর অব দ্য মান্থ হলেন ডা. সাফিয়া খানম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ০১:০৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২০:৪২

পদক নিচ্ছেন মান্থ অব দ্য নার্স জাকিয়া সুলতানা সুমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মেডিক্যাল অফিসার ডা. সাফিয়া খানম ডক্টর অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে নার্স অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন জাকিয়া সুলতানা সুমি এবং বেস্ট এমপ্লোয়ি  হয়েছেন সুবর্ণা ও রঞ্জু।  রবিবার (১ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ডা. ফারুক আলম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের এ টু আই প্রকল্পের আওতায় আমরা এই পুরস্কার ঘোষণার উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ নেওয়ার পর থেকে আমাদের কর্মীদের কাজের উৎসাহ বেড়ে গেছে। ভবিষ্যতে আমরা সব ক্যাটাগরিতেই পুরস্কার দেওয়ার চেষ্টা করবো।’

ইনস্টিটিউটের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘আমরা এটা শুরু করেছি। ধীরে ধীরে দেশের সব সরকারি হাসপাতালে এই উদ্যোগ নেওয়া হবে বলে আমাদের বিশ্বাস।’

এই পুরস্কার প্রদানের পরামর্শদাতা ডা. মো. হেলাল উদ্দিন বলেন, ‘এই পুরস্কারও এক ধরনের উৎসাহ সৃষ্টি করে। কারণ পুরস্কার পাওয়ার পর প্রত্যেকের বেশি বেশি কাজ করার তাগিদ তৈরি হয়।’

এর আগে জানুয়ারি মাসে ডক্টর অব দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ফেব্রুয়ারিতে ডা. ফাতেমা জোহরা, নার্স স্বপ্না আক্তার ও পরিচ্ছন্নতা কর্মী হালিমা আক্তার নির্বাচিত হন।

/টিওয়াই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি