বিএনপির আট নেতার ‘সন্দেহজনক’ লেনদেন তদন্ত করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ০১:০৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১১:৩৭

দুদক বিএনপির শীর্ষ আট নেতার ‘সন্দেহজনক’ ১২৫ কোটি টাকার ব্যাংকিং লেনদেন তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সন্ধ্যায় দুদকের একজন উপ-পরিচালক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির এই নেতাদের বিরুদ্ধে ব্যাংক হিসাব থেকে অর্থপাচার ও নাশকতায় অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনেরও অভিযোগ রয়েছে। তাই এসব অভিযোগ তদন্ত করে দেখা হবে। দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে আট নেতার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুদক যাদের লেনদেনের তদন্ত করবে তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস; দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও এম মোর্শেদ খান; যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

এছাড়াও মোর্শেদ খানের ছেলে ব্যবসায়ী ফয়সাল মোর্শেদ খান এবং ঢাকা ব‌্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমানের বিষয়েও দুদক অনুসন্ধান করবে।

দুদক কর্মকর্তাদের সন্দেহ, বিএনপি নেতাদের ওই অর্থ দেশ থেকে পাচার হয়েছে এবং নাশকতায়ও ব্যবহার হয়েছে। তাই বিষয়টি দুদক গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখবে।

এই তদন্তের জন্য দুদক একটি কমিটি করেছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সংস্থার উপ-পরিচালক মো. সামছুল আলম। তাকে সহযোগিতা করবেন সহকারী পরিচালক মো. সালাহ উদ্দিন।

 

 

/এআরআর/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি