প্রাথমিকে বৃত্তি পেল ৮২৪৭৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ১৩:১৯আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৫:১২

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (ফাইল ছবি) এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। এরমধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন, আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৭৫ জন।
মঙ্গলবার (৩ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।
মন্ত্রী জানান, মেধা কোটায় ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ মিলিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার সুযোগ ছিল। কিন্তু এবার মেধা কোটায় দুজন এবং সাধারণ কোটায় ২৫ জন কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া যায়নি। তবে পরে এই ২৭টি বৃত্তি সমন্বয় করা হবে।
গণশিক্ষামন্ত্রী বলেন, ‘বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৃত্তির টাকার অঙ্কও বেড়েছে। একসময় মেধা কোটায় বৃত্তি দেওয়া হতো ২০০ টাকা, ২০১৫ সাল থেকে তা ৩০০ টাকা করা হয়েছে। অন্যদিকে, সাধারণ কোটায় আগে ১৫০ টাকা বৃত্তি দেওয়া হতো, ২০১৫ সাল থেকে দেওয়া হচ্ছে ২২৫ টাকা।’
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)।
আরও পড়ুন-
‘এ বছর থেকেই প্রাথমিক সমাপনীতে এমসিকিউ থাকছে না’

/এসএমএ/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি