গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৭ জনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১৪:১৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৪:১৮

হাইকোর্ট বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদকসহ সাত জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

তারা হলো সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।

বৃহস্পতিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মন্টু ঘোষ। সঙ্গে ছিলেন মো. আনজারুল হাসান ও আনোয়ার হোসেন রেজা।

এর আগে এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনের মেয়াদ শেষে আসামিদের আত্মসমর্পণের পর গত ১ এপ্রিল ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে একইদিন সংগঠনটির সভাপতি মন্টু ঘোষকে জামিন দেন আদালত।

প্রসঙ্গত, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে গেলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে  ৩১ জানুয়ারি এ ঘটনায় বিজিএমইএ'র অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম বিজিএমইএ'র কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টার অভিযোগে রমনা থানায় মামলা করেন। মোট ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশ থেকে দেড়শ জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়। সেই মামলায় শ্রমিক নেতারা জামিন নিতে হাইকোর্টে আসেন।

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি