রেকর্ড গড়তে ডিএসসিসির প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ০৯:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১১:১৬

পরিচ্ছন্নতা কর্মসূচি প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম তুলতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  শুক্রবার সকাল ৭টা থেকে ডিএসসিসির সামনে রেজিস্ট্রশন শুরু হয়। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীও রেজিস্ট্রেশন করেন।

সকাল সাড়ে ৯টার দিকে মেয়র সাঈদ খোকন কর্মসূচি উদ্বোধন করেন।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচির আয়োজন। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে। ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও সহায়তা দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ভারতের গুজরাটে ২০১৭ সালের ২৮ মে বদোধারা শহরে মিউনিসিপ্যাল করপোরেশন পাঁচ হাজার ৫৮ জন কর্মী নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠায়। শহরের একতা ডান্ডিয়া বাজার রোড পরিষ্কার করে এ রেকর্ড গড়া হয়। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পরিকল্পনা ডিএসসিসির। কর্মসূচি সফল করতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময়ও করেছেন।

আরও পড়ুন: পরিচ্ছন্নতায় রেকর্ড গড়তে আজ মাঠে নামছে ডিএসসিসি

নগরভবনের পাশের এলাকাগুলো লোকারণ্য হয়ে পড়েছে। সকাল ৭টা থেকে দুটি বুথে ৮০টি কাউন্টারের মাধ্যমে একযোগে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর মধ্যে ফুলবাড়িয়া বুথে ৫৫টি কাউন্টার ও নগরভবনের সামনে ২৫টি কাউন্টার রয়েছে।

/এসএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের