টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সরকারি খরচে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০১৮, ১৯:৫০আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৯:৫৭

রেলমন্ত্রী মুজিবুল হক (ফাইল ছবি: সংগৃহীত) টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘আহতদের সব ধরনের চিকিৎসা সরকারি খরচে হবে।’ রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ‘আহতদের চিকিৎসা খরচ সরকার বহন করবে। তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার, তা করা হবে।’

আহতরা হলেন, মো. শরিফ হোসেন (২৮), রিকশাচালক ইস্রাফিল (১৩), রিকশাচালক মো. বাদল (২৮), রিকশাচালক আলমঙ্গীর হোসেন (২৩) ওয়াসা কর্মচারী মো. সবুজ (৪০), টেক্সটাইল মিল কর্মচারী মো. বাদল মিয়া (৫০) ও মোফাজ্জল হোসেন (৪৮)। আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। দু’জন এখনও হাসপাতালে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

রবিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলস্টেশনে লাইনচ্যুত হয়ে তিনটি বগি দুর্ঘটনা কবলিত হয়। এ ঘটনায় ছাদ থেকে পড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতরা হলেন, আমির উদ্দিন (৩৫), মো, খোকন (৪০), শাহদাদ হোসেন (৩৫) ও অন্যজনের নাম জানা যায়নি।
এঘটনায় আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতাল, ঢামেক ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এআইবি/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম