ভিসি’র সামনে প্রতিবাদী পোস্টার নিয়ে ওরা চারজন

ঢাবি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ২১:১৬আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২১:২১

পোস্টার নিয়ে চার শিক্ষার্থীর প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ায় উপাচার্যের সামনে মৌন প্রতিবাদ জানিয়েছেন চারজন ছাত্রী। শুক্রবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বেগম রোকেয়া হলে র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সামনে তারা পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। 

এসময় উপাচার্যের সঙ্গে রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা উপস্থিত ছিলেন।

এ মৌন প্রতিবাদে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী তানজিনা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করার অভিযোগে গতকাল (বৃহস্পতিবার) রাতে কবি সুফিয়া কামাল হলে মেয়েদের রাতের আঁধারে হল থেকে বের করে দেওয়া হয়েছে। গভীর রাতে নিরাপত্তার কথা না ভেবে হল প্রশাসন এমন জঘণ্য কাজ কীভাবে করতে পারে? তাই আমরা মনে করি, আমরা কেউ বিশ্ববিদ্যালয়ে নিরাপদ নই, এর প্রতিবাদে উপাচার্যের সামমে আমরা প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি।'

উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী জয়ন্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে আমরা কেউ নিরাপদ নই। এরপর যাদের কাছে আমরা নিরাপদে থাকার কথা, তারাও আমাদের মধ্যরাতে হল থেকে বের করে দিয়েছে। তাই আমরা এর প্রতিবাদ জানিয়ে উপাচার্য স্যারের সামনে দাঁড়িয়েছি।’

/এসআইআর /এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে