গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে আয়োজনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১২:৫৩আপডেট : ১০ মে ২০১৮, ১৩:৪৭

  সুপ্রিম কোর্ট গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে আগামী ২৮ জুনের মধ্যে এই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে বৃহস্পতিবার সকালে জিসিসি নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে দুপুর ১টার দিকে আদালত এ সংক্রান্ত নির্দেশ দেন। 

রিটকারীর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা শুনানিতে অংশ নেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলকারী জিসিসি নির্বাচনের প্রার্থী ও বিএনপি নেতা হাসান সরকারের আইনজীবী জয়নুল আবেদিনও শুনানিতে ছিলেন। তিনি আদালতকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ১৫ মে পূর্বনির্ধারিত তারিখে ভোটগ্রহণ সম্ভব না। পরে ইসির আইনজীবী বলেন, সামনে রোজা। রোজার পর ভোটগ্রহণ হতে পারে। এরপর আদালত ২৮ জুনের মধ্যে ভোটগ্রহণের নির্দেশ দেন।  

এর আগে বুধবার (৯ মে) জিসিসি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) আপিলের সিদ্ধান্তের কথা জানিয়ে সময় চেয়ে আবেদন করে। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেছিলেন। 

গত ৬ মে জিসিসি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে জিসিসি’র অন্তর্ভুক্ত করা গেজেট এবং নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন-২), ঢাকা জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচার জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা বিষয়ে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের ওই রিট আবেদন করেন। 

গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেন জিসিসি নির্বাচনের বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। এরপর মঙ্গলবার (৮ মে) একই বিষয়ে আপিল আবেদন করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। 

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

/বিআই/এসএসএ/এসটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে