মাপে কম ও মূল্য তালিকা না থাকায় ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৮, ১১:০৮আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৬:৪৫

ইটের পরিমাপ ঠিক আছে কিনা মেপে দেখা হচ্ছে মাংস ও ফলের ৯টি দোকান এবং চারটি ইট ভাটাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়। বৃহস্পতিবার (৫ জুলাই) এই অভিযান চালান ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। অভিযান তদারকি করেন অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) সৈয়দ তওহিদুর রহমান।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মূল্য তালিকা না টানানোর দায়ে রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের বাবা-মায়ের মাংস বিতান, কাইয়ুম মাংস বিতান, আলিফ মাংস বিতান, রফিক মাংস বিতান ও মোস্তফা মাংস বিতানকে ১০ হাজার টাকা করে এবং একই মার্কেটের মামা-ভাগ্নে ফল ভাণ্ডার, জম জম ফল ভাণ্ডার, ভাই ভাই ফল ভাণ্ডার ও বিসমিল্লাহ ফল ভাণ্ডারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

মাংসের দোকানে অভিযান আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘ইট তৈরির জন্য পণ্যের মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিমাপ অনুযায়ী, প্রতিটির ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার ও উচ্চতা ৭ সেন্টিমিটার। কিন্ত‌ু প্র‌তিষ্ঠানগু‌লো ইট তৈ‌রি‌তে ‌ঠিক প‌রিমাপ দি‌চ্ছে না। পরিদর্শনে পরিমাপে কমসহ ইট তৈরি‌তে নানা কারচুপির প্রমাণ পাওয়া গে‌ছে। যা আই‌ন প‌রিপ‌ন্থী তাই নির্দিষ্ট পরিমাণের মাপের চেয়ে আকারের ইট তৈরি করে ভোক্তাদের ঠকা‌নোর অভিযোগে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪৮ ধারায় ধামরাই উপজেলার কালামপুরের হোপ ব্রিকসকে ৩০ হাজার, এআরএম ব্রিকস, এমএআরকে ব্রিকস ও এমকেপিবি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।’

ইটের পরিমাপ ঠিক আছে কিনা মেপে দেখা হচ্ছে অভিযান চলাকা‌লে এপিবিএন-১ এর সদস্যরা  সা‌র্বিক সহযোগিতা করে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের