‘ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে এ ধরনের নিয়ম গ্রহণযোগ্য নয়’

সিরাজুল ইসলাম রুবেল, ঢাবি
১০ জুলাই ২০১৮, ১৮:০২আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৮:১৭

ড. আনিসুজ্জামান (ফাইল ছবি)

কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও কর্মসূচি পালনের বিষয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘এ ধরনের নিয়ম গ্রহণযোগ্য নয়।’

ঢাবিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে প্রক্টরিয়াল টিমের কাজ শুরু করার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা। সেখানে প্রবেশ করতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে এটা কেমন কথা। বিভিন্ন কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পালন করা হয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। কিন্তু ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করার ক্ষেত্রে এ ধরনের নিয়ম গ্রহণযোগ্য নয়।’

মঙ্গলবার (১০ জুলাই) বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেছেন ড. আনিসুজ্জামান।

প্রসঙ্গত, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে কোনও মিছিল, মিটিং বা কর্মসূচি পালন করতে পারবে না বলে সোমবার (৯ জুলাই) জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর একদিন পরেই মঙ্গলবার ক্যাম্পাসে নিরপত্তা চৌকি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। 

আরও খবর: ঢাবিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কাজ শুরু করেছে প্রক্টরিয়াল টিম 

/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের