ওয়ারীতে দুষ্কৃতকারীর গুলিতে যুবলীগ নেতাসহ আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৮, ২৩:০৭আপডেট : ১২ আগস্ট ২০১৮, ০১:২০

হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগের গুলিবিদ্ধ দুই নেতা, ছবি- সংগৃহীত রাজধানীর ওয়ারীতে দুষ্কৃতকারীর গুলিতে দুই যুবলীগ নেতাসহ ৩ আহত হয়েছেন। তারা হলেন, ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো জুয়েল (৩২), একই ওয়ার্ডের ৩ নং ইউনিটের সভাপতি মো. রবিন (৩০) ও  যুবলীগকর্মী মো. কাজল। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শনিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯ টায় দিকে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. বাচ্চু মিয়া বলেন, মো. জুয়েলের বাম পায়ে মো. রবিনের ডান পায়ে ও  মো. কাজলের বাম উরুতে গুলি লেগেছে। আহত অবস্থায় এই তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তাদের বন্ধুরা।

এদিকে, আহত রবিন বলেন, ‘দক্ষিণ মুসনদি গোস্তের দোকানে বসে কয়েকজন মিলে কথা বলছিলাম। হঠাৎ মুখোশধারী একজন দুষ্কৃতকারী এসে কোনও কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায়। তারা ৫ জন ছিল। বাকিরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়।’ তবে কী কারণে, কারা গুলি চালিয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি রবিন।
এদিকে, ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘেটেছে ওয়ারী থানার দক্ষিণ দক্ষিণ মুসনদি এলাকায়। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। দুষ্কৃতকারীদের পরিচয় পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘গুলিবিদ্ধ তিনজনেরই চিকিৎসা চলছে ঢামেক হাসপাতালে।’

 

/এআইবি/এসজেএ/এমএনএইচ/ আপডেট- এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি